ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বর আসতে দেরি হওয়ায় কনে ছুটলেন প্রেমিকের কাছে!

বিয়ের সাজে বরের অপেক্ষা করছিলেন এক তরুণী। বরযাত্রীর আসতে দেরি হচ্ছিল। ফুরসত মিলতেই গাড়ি ডাকলেন কনে। প্রেমিককে নির্দিষ্ট স্থানে দাড়াতে বলে সোজা চলে আসলেন। বিয়ের সাজেই প্রেমিকের কাছ থেকে নিলেন শেষ বিদায়। প্রেমবিচ্ছেদের এই পুরো ঘটনার চিত্র দেখা গেছে একটি ভিডিওতে।

‘রিয়্যালিস্টিকট্রোল্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের প্রকাশ করা হয় ভিডিওটি। সেখানে দাবি করা হয়, ভিডিওতে দেখানো কনে দুই ঘণ্টার জন্য শেষবারের মতো বরের সঙ্গে দেখা করতে গেছেন। রাস্তার মাঝে কান্নাকাটি করেছেন, জড়িয়ে ধরে আদুরে চুমুও দিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, কনের সাজে গাড়ির পিছনের সিটে গম্ভীর মুখে বসে রয়েছেন এক তরুণী। গাড়িটি থামতেই তিনি পরনের ঘাগরা সামলে গাড়ি থেকে নেমে ছুটে গেলেন এক তরুণের দিকে। তরুণকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মাথায় হাত বুলিয়ে তরুণীকে শান্ত করার চেষ্টা করলেন তরুণ। তার পর তরুণীকে বুকে জড়িয়ে মাথায় চুমু এঁকে দিলেন। কাঁদতে কাঁদতে তরুণকে বিদায় জানিয়ে আবার গাড়িতে উঠে পড়লেন তরুণী। গাড়িতে উঠেও কান্না থামল না তার।

তবে এটি কি শুধুই একটি ভিডিও নাকি কোনো সত্য ঘটনা তা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি ঠিক কোথায় ও কবে হয়েছে, তাও নিশ্চিত নয়।

তবে, সেই তরুণ যে পাত্রীর প্রেমিক তা ভিডিও থেকে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রীয়া আসছে। কেউ কেউ তরুণীকে বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করছে। কেউ আবার ওই তরুণীর স্বামীর জন্য আফসোস করেছেন।

সুত্র: দৈনিক যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

বর আসতে দেরি হওয়ায় কনে ছুটলেন প্রেমিকের কাছে!

আপডেট সময় : ০১:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬