ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ফের ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আবারো ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

সেন্টমার্টিন ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশ মিয়ানমারের জলসীমা থেকে ৯ জন বাংলাদেশি জেলেসহ ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশ-মিয়ানমার জলসীমা এলাকায় মাছ শিকারকালে জেলেদের ধরে নিয়ে যায় বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

জানা যায়, শাহপরীরদ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুটি ইঞ্জিনচালিত নৌকা মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যাত্রা করে। নৌকা দুটি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দা রাশেদ ও আব্দুল্লাহর মালিকানাধীন। মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনায় আটক জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ নিয়ে প্রায় ২০০ জেলে বন্দি আরাকান আর্মির হাতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

ফের ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ০৭:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫