ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের তিন জনপ্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। বাংলাদেশি দর্শকদের জন্য রাতটা হতে যাচ্ছে ফুটবল উত্তেজনায় ভরা। বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৪৫ মিনিটে চিলির বিপক্ষে খেলবে পর্তুগাল। রাত পেরিয়ে রোববার ভোর ৪টায় মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ভোর ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর লিওনেল মেসির ফিটনেস। মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করতে না পারলেও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি দ্রুত সেরে উঠছেন এবং হন্ডুরাস কিংবা আইসল্যান্ডের বিপক্ষে কয়েক মিনিটের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে তাকে।

তবে আর্জেন্টিনা শিবিরে চোটের দুশ্চিন্তা পুরোপুরি কাটেনি। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বদলে হন্ডুরাস ম্যাচে হুয়ান মুসোকে খেলাতে পারেন স্কালোনি। আরেক গোলরক্ষক জেরোনিমো রুলিকে পরের প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা কোচের।

অন্যদিকে ব্রাজিলের বড় দুশ্চিন্তার নাম নেইমার। মিশরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরো ব্রাজিল দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও নেইমার দলের সঙ্গে যাননি। চোট কাটিয়ে উঠতে এখনও পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। তাই বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস নিয়ে সেলেসাও শিবিরে বাড়তি নজর থাকছেই।

মিশরের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচের একাদশ থেকে কয়েকজনকে বিশ্রাম দিয়ে নতুন কিছু ফুটবলারকে সুযোগ দিতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। মারকুইনোস, ডগলাস সান্তোস, লুকাস পাকেতা ও ইগর থিয়াগোর মতো ফুটবলারদের এই ম্যাচে পরীক্ষা করে দেখতে পারে ব্রাজিল।

এদিকে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। তাই পর্তুগাল ম্যাচেও ফুটবলপ্রেমীদের বাড়তি নজর থাকবে রোনালদোর দিকে।

সব মিলিয়ে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য আজ রাত থেকে রোববার ভোর পর্যন্ত অপেক্ষা করছে দারুণ এক ফুটবলসূচি। মেসির সম্ভাব্য ফেরা, রোনালদোর মাঠে নামার অপেক্ষা এবং নেইমারকে ছাড়া ব্রাজিলের প্রস্তুতি—তিন দলকে ঘিরেই থাকছে আলাদা উত্তেজনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬