ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা

বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও উত্তেজনাপূর্ণ মহোৎসব ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে মাঠের লড়াই শুরু হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে? ফুটবলপ্রেমীদের এই অমীমাংসিত সমীকরণের উত্তর খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শরণাপন্ন হয়েছেন অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইনসব্রুকের একদল গবেষক।

গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গাণিতিক হিসাব অনুযায়ী, এবারের টুর্নামেন্টে বিশ্বজয়ের সবচেয়ে বড় দাবিদার বা ফেভারিট দল হচ্ছে স্পেন। দেশটির বিশ্বকাপ জেতার সম্ভাবনা সর্বোচ্চ ১৪ দশমিক ৫ শতাংশ। তালিকায় স্পেনের পর অবস্থান করছে ইংল্যান্ড ও ফ্রান্স। উভয় দলেরই ১২ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। ১১ দশমিক ২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি। গবেষক দলটির দেওয়া পূর্বাভাস এর আগে ২০১০ সালের বিশ্বকাপ, ২০১২ সালের ইউরো কাপ ও ২০১৯ সালের নারী বিশ্বকাপের সঙ্গে মিলে যাওয়ায় নতুন পূর্বাভাস নিয়ে চলছে নানা ধরনের জল্পনাকল্পনা।

গবেষক দলের তথ্যমতে, বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ৪৮টি দলের ট্রফি জেতার গাণিতিক সম্ভাবনা ঠিক কতটুকু, তা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিখুঁতভাবে গণনা করা হয়েছে। এ জন্য দলগুলোর সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে খেলার দক্ষতা, ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়দের ব্যক্তিগত রেটিং ও খেলোয়াড়দের গড় বাজারমূল্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেগুলো উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। অত্যাধুনিক অ্যালগরিদমের বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানিই এবারের বিশ্বকাপ জেতার প্রধান দাবিদার। এই চার পরাশক্তির চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল (৮ দশমিক ৯ শতাংশ) এবং লিওনেল মেসির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৮ দশমিক ২ শতাংশ)। এরপর রয়েছে নেদারল্যান্ডস (৫ দশমিক ৬ শতাংশ) ও ব্রাজিল (৪ দশমিক ৭ শতাংশ)।

গবেষকেরা জানিয়েছেন, এই পূর্বাভাস সম্পূর্ণ সম্ভাব্যতাভিত্তিক, ফলে কোনোভাবেই শতভাগ নিশ্চিত বা চূড়ান্ত নয়। এবারের প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে গবেষক আচিম জেইলেইস জানিয়েছেন, গত প্রতিযোগিতাগুলোর তুলনায় এবারের শিরোপার লড়াই অত্যন্ত তীব্র ও কাছাকাছি হতে যাচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা

আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬