ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা

স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর মুখস্থ করছে পরীক্ষার্থীরা। টিটিএন এর হাতে আসা এক ভিডিও ক্লিপে দেখা যায় শহরের বায়তুশ শরফ কেন্দ্রের পার্শ্ববর্তী মসজিদে ও কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে ফাঁস হওয়া প্রশ্নের কাগজে লেখা উত্তর মুখস্থ করছেন।

এর আগে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের তিনটি সক্রিয় চক্র কক্সবাজারে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত নিয়ে সংবাদ প্রকাশ করে টিটিএন।

সূত্র জানায়, এই সংবাদ প্রকাশের পর থেকে চক্রটি নিজেদের কৌশল ও স্থান পরিবর্তন করছে। শহরের বিভিন্ন জায়গায় চক্রটি গতকাল থেকে সক্রিয় ছিলো। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে দুপুর ১ টার দিকে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের এই ৮ সদস্যকে আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে সারাদেশে এই চক্রের সদস্যরা ছড়িয়ে পড়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এই ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এরমধ্যে কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১২৩ পদের বিপরীতে ১৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পুরো দেশে এই পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

টিটিএনে এ নিয়ে সংবাদ প্রকাশের পর চক্রের সদস্যরা স্থান ও কৌশল পরিবর্তন করে আসছিল। তবে পরীক্ষা শুরুর আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর কাগজে লিখে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা জড়ো হয়ে মুখস্থ করার অনুসন্ধানী ভিডিও ক্লিপ প্রকাশ করেছে টিটিএন। এ নিয়ে টিটিএনের অনুসন্ধান অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬