ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ
২০২৬ ফিফা বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল দুটি করেছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা।

গ্যালারিতে উপস্থিত হাজারো আর্জেন্টাইন সমর্থক পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন দিলেও তাদের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি। পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সি এই তারকা।

ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি সফলভাবে জালে জড়ান লাউতারো মার্তিনেজ। এর মাধ্যমে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

বিরতির পর ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। লাউতারোর চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছাকাছি দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে মাঠে নামানো হয়নি মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান তিনি। এরপর থেকেই পর্যবেক্ষণে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের আগে স্কালোনি জানান, মেসির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সূত্র: যুমনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

২০২৬ ফিফা বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬