ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান
ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিও’র হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের মুখোমুখি হয় সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই ব্রাজিল এগিয়ে যায়। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মিশর। মাত্র কয়েক মিনিট পর ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান মোস্তাফা জিকো।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতির পরপরই আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বিশ্বকাপের আগে নিজেদের কৌশল পরীক্ষা করে দেখতে উভয় দলই আনে একাধিক পরিবর্তন। ম্যাচের শেষ দিকে মিশর সমতা ফেরানোর জন্য চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সামলে নেয়।

এদিকে, মিশর হারলেও দলের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন উজ্জ্বল। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

এই ম্যাচে আবারও প্রমাণ হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে শক্তির ব্যবধান ক্রমেই কমছে। বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে তুলনামূলক কম শক্তিশালী দলগুলো। তবে, বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে পরাজিত হলেও ইতিবাচক কিছু দিক নিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে মিশর।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল

আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬