ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৫ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দুপুরে ‘ডাকাত’ ধরে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল এখন টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ মোরশেদ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ গঠিত: জ্যোতিসেন মহাথেরো সভাপতি, কানন বড়ুয়া সম্পাদক ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ‎ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন কক্সবাজারে তিন দফা কালবৈশাখী, তীব্রতা কম-সামনে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।

এতে আরও বলা হয়, সফরটি দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকুরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিশেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫