ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

পেকুয়ায় দুই দিনের প্রশিক্ষণে বক্তারা – মোজো সাংবাদিকতার বিকাশ ঘটছে দিন দিন

কক্সবাজারের পেকুয়ায় শেষ হলো দুইদিন ব্যাপী সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শেষ হয় দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।

এসময় তিনি বলেন, কক্সবাজারের সাংবাদিকদের স্কিল বাড়াতে এসব প্রশিক্ষণ সহায়ক ভুমিকা রাখবে।

তিনি আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে এখন মোবাইল সাংবাদিকতার উপর নির্ভরতা বাড়ছে।

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালের পিপি এড.মীর মোশাররফ হোসেন টিটু, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম হোসেন টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এফ এম সুমন, দৈনিক কালবেলার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোছাইনসহ আরো অনেকে।

প্রশিক্ষক হিসেবে অংশ নেন এখন টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন মোহাম্মদ জিয়াদ, সিপ্লাস টিভির হেড অব নিউজ ফরহাদ সিকদার।

এসময় বক্তারা সবাই মোবাইল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমের গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দিন দিন মোবাইল সাংবাদিকতার বিকাশ ঘটছে। এখন সাংবাদিকতা শুধু মাত্র বড় বড় ক্যামেরাতে সীমাবদ্ধ নাই। নিজের হাতের মুঠোফোন দিয়ে অনেকে সাংবাদিকতা করছে এর চাহিদা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক অনেক চ্যানেল এখন মোজোর উপর গুরুত্ব দিচ্ছে। ফলে মোজো সাংবাদিকতার ভবিষ্যত উজ্জ্বল হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলার মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

পেকুয়ায় দুই দিনের প্রশিক্ষণে বক্তারা – মোজো সাংবাদিকতার বিকাশ ঘটছে দিন দিন

আপডেট সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫