ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছালো ঢাবি স্কাউট গ্রুপের ৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৪ জনের একটি টীম ১৫০ কিমি পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পৌঁছেছে। “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে ৫ দিনে পায়ে হেঁটে পরিভ্রমণ করে তারা। রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান এই অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো “পরিভ্রমণকারী ব্যাজ”। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিমি, বা সাইকেলযোগে ৫০০ কিমি, অথবা নৌকাযোগে ২৫০ কিমি ভ্রমণ করতে হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট দলের চার সদস্য আহসান উল্লাহ (টীম লিডার), সারতাজ সাহাদৎ, জয়নাল আবেদীন, এবং শাহজাহান সম্রাট কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ এর মাধ্যমে পরিভ্রমণ শেষ করেন।

১৩ ডিসেম্বর পরিভ্রমণ পরিকল্পনা অনুযায়ী প্রথমদিন চট্টগ্রাম কলেজ থেকে ৩৪ কিলোমিটার পায়ে হেঁটে সরকারি গাছবাড়িয়া কলেজে পৌঁছেন তারা। দ্বিতীয় দিন সরকারি গাছবাড়িয়া কলেজ, চন্দনাইশ থেকে ২৮ কিলোমিটার অতিক্রম করে লোহাগাড়া উপজেলা পরিষদে পৌঁছে, তৃতীয় দিন লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে ৩১ কিলোমিটার হেঁটে চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং চতুর্থ দিন চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ২৮ কিলোমিটার ঈদগাঁও উপজেলা পরিষদে পৌঁছেন তারা। সর্বশেষ পঞ্চম দিন ঈদগাঁও উপজেলা পরিষদ থেকে ৩০ কিলোমিটার পায়ে হেঁটে চূড়ান্ত গন্তব্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে। প্রথিমধ্যে তারা সরকারি দফতরগুলোতে দফতর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জনসচেতনতায় সমসাময়িক ইস্যু, জলবায়ু পরিবর্তন বিষয়ক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এবং প্রকৃতি পর্যবেক্ষণ করেন।

টিম লিডার আহসান উল্লাহ বলেন, স্কাউটিংয়ের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ও এক্সাসাইটিং অংশ এই পরিভ্রমণ। আমরা সাধারণত, পাহাড়ি এলাকা, ঐতিহাসিক স্থান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর এলাকাকেই বেছে নিই। পরিভ্রমণের মাধ্যমে আমরা তাঁদের জীবনাচার সম্পর্কে ধারণা অর্জন করি। এবার আমি আমার জন্মভূমি মাটি ও মানুষের ইতিহাস, ঐতিহ্য ও জীবনাচার সম্পর্কে জানতে চট্টগ্রাম-কক্সবাজার রোডটি বেঁছে নিয়েছি। এর মাধ্যমের আমরা আমাদের অভিষ্ট্য লক্ষ্য রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে আমরা মাটি ও মানুষের গর্বিত করতে পারবো বলে আশাকরি।

উল্লেখ্য আহসান উল্লাহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং জয়নাল আবেদীন টেকনাফ উপজেলার কৃতি সন্তান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছালো ঢাবি স্কাউট গ্রুপের ৪ শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪