ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় পানির বোতল ভেবে ভুলবশত সালফিউরিক এসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. ওসমান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন ওসমান।

রাতের একপর্যায়ে তৃষ্ণা অনুভব করলে পাশে রাখা একটি বোতল থেকে পানি ভেবে পান করেন। কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিবারের সদস্যরা বোতলটি পরীক্ষা করে দেখতে পান,সেটিতে পানি নয়, সালফিউরিক এসিড ছিল।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে।
ভুক্তভোগী ভুলবশত পানির বোতল মনে করে সালফিউরিক এসিড পান করেছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এদিকে স্থানীয় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬