ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ

জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’

বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। কিন্তু জনগণের ভোগান্তি বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এ নির্বাচনের আয়োজন করা দরকার ছিল।

তিনি বলেন, ‘বাজেট বৈষম্য নিরসনে সরকার ইতিমধ্যেই কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মরণে নির্মিত ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের অনুরোধ জানান।

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ

আপডেট সময় : ১০:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫