ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির

নাসিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন তাসনিমুর রহমান

কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী নাসিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক তাসনিমুর রহমান।

তিনি রশিদনগরের সুপরিচিত শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব, স্বনামধন্য শিক্ষক কবির আহমেদ (মাস্টার)-এর চতুর্থ পুত্র। সততা, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছেন।

উল্লেখ্য, এর পূর্বে একই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাঁর বড় ভাই ব্যাংকার আশফাকুর রহমান। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তাসনিমুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

তাসনিমুর রহমানের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন।

নবনির্বাচিত সভাপতি তাসনিমুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতায় নাসিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।”

শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে তাঁর নেতৃত্ব বিদ্যালয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

নাসিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন তাসনিমুর রহমান

আপডেট সময় : ১২:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬