ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ! কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান জেলা ছাত্রদলের নতুন কমিটি: নতুন নেতৃত্বের ঐক্যের বার্তার বিপরীতে ক্ষোভ–বঞ্চনার প্রকাশ.. কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ
রামুর রাজারকুলে সহিদুজ্জামান

ধানের শীষকে বিজয়ী করতে প্রস্তুতি নিতে হবে

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আগামি জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এদেশের সুখ ও সমৃদ্ধির জন্য বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দলই বেশি প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ সমৃদ্ধ করে গেছেন, তেমনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে।

তিনি ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শনিবার (০৮ মার্চ) সারাদিন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের নির্দেশনা মতো আমাদের কাজ করতে হবে। তাঁরা যখন যেভাবে নির্দেশনা দেবেন কক্সবাজারবাসি সেভাবেই ধানের শীষের জন্য কাজ করে যাবেন।

রাজারকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল আজাদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জেলা বিএনপির সদস্য জানে আলম ও কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ।

জেলা যুবদল নেতা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুনিয়াপালং বিএনপি নেতা আবুল কালাম, ঈদগাঁও বিএনপি নেতা মোহাম্মদ কায়েস, মো. ফারুক প্রমূখ।

ইতোপূর্বে দুপুরে রাজারকুল ইউনিয়নের ছিকলঘাট জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। পরে তিনি স্থানীয় কবর জিয়ারত করে স্থানীয় সাধারণ মানুষের সাথে গণসংযোগ শুরু করেন। তিনি একে একে ছিকলঘাট, বন্দরখিল, দিয়াং পাড়া, নয়া পাড়া, সিকদার পাড়া, হালদারকুল ও পঞ্জেগানা এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ!

রামুর রাজারকুলে সহিদুজ্জামান

ধানের শীষকে বিজয়ী করতে প্রস্তুতি নিতে হবে

আপডেট সময় : ০৯:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫