ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো জাপান

প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তিউনিসিয়া। আর গ্রুপের প্রথম দুই ম্যাচ হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়া থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই হাফে দুইটি করে গোল করেছে জাপান। যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে প্রথম গোলটি আসে দাইচি কামাডার পা থেকে। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান তিনি।

এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভিতর থেকে জোড়াল শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।

বিরতির পর আবারও আক্রমণের পসরা সাজায় জাপান। তবে তৃতীয় গোলটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোড়াল শটে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে জাপান।

আর ম্যাচ শেষের সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান সেই উয়েদা। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করার পরই কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। বাকি সময়টুকুতে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ৪-০ তে শেষ হয় ম্যাচটি।

বিশ্বকাপে জাপান শক্ত অবস্থানে রয়েছে। ‘এফ’ গ্রুপের দুইয়ে রয়েছে তারা সামুরাই ব্লুরা। একটি গোল বেশি দেয়ার কারণে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। আর তিন নম্বরে রয়েছে সুইডেন।

সূত্র: সময় নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তিউনিসিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করলো জাপান

আপডেট সময় : ১২:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬