ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদল নেতা আয়াছুল আলমের মিষ্টি বিতরণ

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলমের উদ্যোগে টেকনাফ উপজেলা ছাত্রদলের পক্ষে থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে।

​আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ স্টেশন বাজারে এই আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় স্টেশন এলাকার পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

​মিষ্টি বিতরণ শেষে ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম বলেন, “দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের ষড়যন্ত্র ও নির্বাসন কাটিয়ে প্রিয় নেতার এই ফেরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশার আলো। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে যে, দেশের মানুষ তারেক রহমানকে কতটা ভালোবাসে।”

​তিনি আরও বলেন, “তারেক রহমানের হাত ধরেই দেশে আইনের শাসন এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা টেকনাফ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”

এই সময় টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল কাইসার, ছাত্রদল নেতা মোহাম্মদ রিদুওয়ান, ছাত্রদল নেতা আরমান, ছাত্রদল নেতা জাবেরসহ টেকনাফ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটেরনেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণের সময় তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন খবরে টেকনাফের সাধারণ জনগণের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। তাদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর নিজের দেশে ফিরে পাওয়ার আনন্দে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদল নেতা আয়াছুল আলমের মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫