ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

​টেকনাফে মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণের শিকার ৩ ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। একই সঙ্গে এই অপহরণচক্রের সাথে জড়িত হাফেজ আহম্মেদ (৫৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুলাই উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ আয়াছ (১৮), মোঃ ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫) টেকনাফের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে তারা অপহরণের শিকার হন। পরবর্তীতে অপহৃতদের গহীন পাহাড়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

​পরবর্তীতে উখিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল। দীর্ঘ তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে গত ৪ আগস্ট রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে শালবাগান পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৩ ভিকটিমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​পরবর্তীতে উদ্ধারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুচনী রেজিস্টার-০১ নং ক্যাম্পের ব্লক-ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহম্মেদকে গ্রেফতার করে র‍্যাব।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণচক্রের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬