ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১

টেকনাফে অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ১০ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫। একই সঙ্গে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় পিএইচপি বরফ মিলের পাশে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে আব্দুল আমিন (২২) নামের এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আব্দুল আমিন নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ভিকটিমদের প্রলোভন দেখিয়ে ওই স্থানে জড়ো করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১০ ভিকটিমকে পরবর্তীতে নিরাপদে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।

​আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে র‌্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৫:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬