ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু, টিকা পাবে ২ উপজেলার ১ লক্ষ ২০ হাজার শিশু

টেকনাফে বিএনপি অফিসে আগুন

কক্সবাজারের টেকনাফে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

শনিবার (৪ এপ্রিল) রাতে টেকনাফ পৌর শাখা বিএনপির ৭নং ওয়ার্ড অফিসে এ আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের আধাঁরে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। তারা ওই অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ জানান, দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা আগুন দিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রাতে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লেগেছে শুনেছি। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা

টেকনাফে বিএনপি অফিসে আগুন

আপডেট সময় : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬