ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) ও সহযোগী আনোয়ার সাদেক (২৩)।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়। এসময় সালেহ বাহিনীর প্রধান সালেহ এবং তার সহযোগী আনোয়ার সাদেককে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫