ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের ইন্তেকাল জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সারাদেশে বৃষ্টির আভাস টেকনাফের বাহারছড়ার রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম আটক মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক

জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের উদ্বোধন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার‌্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ৪১দিনব্যাপী এই তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়।
জেলাব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হলো। আমরা তরুণদের হাত ধরেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করতে চাই। এ ছাড়া তারুণ্যের উৎসবকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে যুবদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে তিনি এসময় জানান।
পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইমরান হোসাইন সজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা,জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধিসহ স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১

জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের উদ্বোধন

আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪