ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা-মেয়েকে অজ্ঞান করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।

সবশেষ মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।

আটকরা হলেন-উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র হাবিব উল্লাহ ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের পুত্র মো. হাবিব উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাইয়ে দেন। এরপর অজ্ঞান হয়ে পড়ে তারা দুজন। এ সময় দুজনকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। জ্ঞান ফিরলে ভিকটিমরা বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার

জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৬:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫