ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ

 জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ। সিরডাপ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের সঙ্গে মিল রেখে সোমবার (৬ জুলাই) প্রথমবারের মতো ‘জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস’ পালন করা হবে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার দিবসটি উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডের মোড়ক উন্মোচন করেন। দেশের অর্থনীতি ও উন্নয়নে গ্রামীণ অর্থনীতির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জনগণের মধ্যে দিবসটির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।

দিবসটি উপলক্ষ্যে আজ রাজধানীর ‘সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ) এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের অনুষ্ঠানটি সকাল ৯টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস ২০২৬-এর আরেকটি অনুষ্ঠান সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সূত্র: ঢাকা পোষ্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ

আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬