ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

ছুরিকাঘাতে নিহত থানচির সেই নারী কেনো এলেন উখিয়া?

কক্সবাজার সদর হাসপাতালে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত সামশুন নাহার (৪০), বান্দরবানের থানচি উপজেলা টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী।

একদিন আগে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার প্রেরিত সামশুন নাহারের
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ছুরিকাহত অবস্থায় উখিয়া সদরের অদূরে রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আমিনপাড়া এলাকায় নিহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে চিকিৎসাধীন ঐ নারীর ১৮ বছরের এক কন্যা সহ পরিবারের স্বজনরা কক্সবাজার আসে। মুমূর্ষু অবস্থায় তিনি হামলার বিষয়ে স্বজনদের তথ্য দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, থানচিতে ব্যবসায় জড়িত উখিয়ার এক ব্যক্তির সাথে নিহতের যোগাযোগ ছিলো এবং ঐ ব্যক্তিই তাকে উখিয়া নিয়ে আসেন।

জটিল এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে উখিয়া থানা পুলিশ। ইতিমধ্যে সুরতহাল শেষসহ গুরুত্বপূর্ণ একটি আলামতও মিলেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, ” আমরা রহস্য উদঘাটনে তৎপর, আশা করছি শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় আনব।”

আইনি প্রক্রিয়া শেষে সামশুন নাহারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছুরিকাঘাতে নিহত থানচির সেই নারী কেনো এলেন উখিয়া?

আপডেট সময় : ০৮:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫