ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর পর্যটন খাতে জিডিপিতে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও তার শিশু সন্তান অপহরণের চেষ্টা দি কক্সবাজার কোয়েশ্চেন : সমুদ্র, সভ্যতা এবং রাষ্ট্র’র সংকট মদের দাম বাড়ল জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম মাছ চাষের আড়ালে অবৈধ বালু উত্তোলন, বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম কক্সবাজারের তরুণ-যুবসমাজের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাবেক ছাত্রনেতা রিপনের দাবি চট্টগ্রামের টিউশনি শেষে ফেরার পথে মেধাবী ছাত্র রিয়াদুল নিখোঁজ মেরিন ড্রাইভে ধরা পড়ল ১০০ কেজি গাঁজা, আটক ২ ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক ঈদগাঁওয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ টমটম

‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা

সংবাদ বিপক্ষে যাওয়ায় চকরিয়ার সাংবাদিক রাজু দাশ ও তাঁর পরিবারকে হেনস্থা করেছেন চকরিয়া থানার ওসি মনির হোসেন। বুধবার (১০ জুন) রাতে সাংবাদিক রাজুকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় যায় পুলিশ। এসময় রাজুকে না পেয়ে তাঁর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের শাসানো হয়। এঘটনায় অসুস্থ হয়ে বর্তমানে রাজুর বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

রাজু জাতীয় দৈনিক খবরের কাগজ ও স্থানীয় দৈনিক রুপসীগ্রামে কর্মরত এবং তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছেন। তার সাথে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড কখনো কাম্য নয়। পতিত আওয়ামী লীগ আমলের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ক্যাডার ওসি মনির হোসেন ব্যক্তিগত আক্রোশ থেকে একজন গণমাধ্যমকর্মীকে অকারণে হয়রানি করেছেন।

এঘটনায় নিন্দা জানাচ্ছে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাক) ।

এক বিবৃতিতে ক্র‍্যাকের সভাপতি জসিম উদ্দিন (যুগান্তর) ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ (চ্যানেল ২৪) জানিয়েছেন, অনতিবিলম্বে সাংবাদিক রাজু দাশের নিরাপত্তা নিশ্চিতসহ ওসি চকরিয়াকে ক্ষমা চাইতে হবে।

এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন – ক্র‍্যাকের সহসভাপতি- আব্দুর রহমান (দৈনিক সমকাল ও বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহেদ ফেরদৌস হিরু (সকালের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক- ইফতিয়াজ নুর নিশান (ঢাকা পোস্ট)
কোষাধ্যক্ষ- মুকিম হাসান (যুগান্তর)
এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার বাপ্পি (আজকের পত্রিকা)। নির্বাহী সদস্য– জাহেদ চৌধুরী (পূর্বকোণ), এসএম হানিফ (প্রথম আলো), আরফাতুল মজিদ (ভয়েসওয়ার্ল্ড২৪), মহিউদ্দিন মাহী (সমুদ্র কণ্ঠ)। সদস্য ইমরান হোসাইন (আগামীর সময়), তানভীর শিপু (টিটিএন), ইমরান আল মাহমুদ (কক্সবাজার বার্তা), রকিয়ত উল্লাহ (কালের কণ্ঠ), সরওয়ার সাকিব (প্যানোয়া নিউজ), শাহ জামাল (যুগান্তর) ও ফেরদৌস ওয়াহিদ (সকালের সময় ও আজকের দেশবিদেশ ) ।

কার্যকর ব্যবস্থা না নিলে ক্র‍্যাকের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র

‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে চকরিয়ায় সাংবাদিক রাজু ও তার পরিবারকে হেনস্থা : ক্র্যাকের নিন্দা

আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬