ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও তার শিশু সন্তান অপহরণের চেষ্টা

  • ইমরান খান
  • আপডেট সময় : ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 193

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লাঝীরি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা এবং পরে তার দুই বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তিন সন্তানের জননী। তিনি লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, গত বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৫টার দিকে তিনি বাড়ির পাশের বিলে তরকারি কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় স্থানীয় মজু মাঝির ছেলে মোঃ নাছির হঠাৎ পিছন থেকে এসে তাকে ঝাপটে ধরে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে তিনি অভিযোগ করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত একটি ধারালো চাকু বের করে ভয়ভীতি প্রদর্শন করে। এবং তার শরীরের কাপড় খুলে। একপর্যায়ে তিনি জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আভাস পেয়ে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার কিছু সময় পর অভিযুক্ত ব্যক্তি তার ২ বছরের এক শিশুসন্তানকে অপহরণেরও চেষ্টা করে। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সে তার উদ্দেশ্য সফল করতে পারেনি বলে জানান সে নারী।

ভুক্তভোগী আরো বলেন, “আমি একজন অসহায় নারী। আমার তিনটি বাচ্চা রয়েছে। ঘটনার পর থেকে আমরা চরম ভয়ের মধ্যে আছি। গত রমজানে আমার স্বামী গাড়ি এক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে নাছির কয়েকবার আমার বাড়িতে ঢুকেছে। বাড়িতে লোকজন থাকায় কিছু করতে পারেনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীর কঠোর শাস্তি দাবি করছি।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আপ্রুসিং মার্মা বলেন, নাছির ছেলেটা অনেক খারাপ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমিও কয়েকবার বিচার করেছি। তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন।

খবর পেয়ে কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বের হলে অভিযুক্ত নাছির এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে লামা থানায় একটি অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও তার শিশু সন্তান অপহরণের চেষ্টা

আপডেট সময় : ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬