ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি সারা দেশে বৃষ্টির আভাস সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ

৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের সদস্য এবং তারা সীমান্ত পেরিয়ে ইয়াবার বড় চালানটি বাংলাদেশে নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে র‌্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে নজরদারি বাড়ানো হয়। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মো. কবির হোসেনের জমিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবার চালান নিয়ে দেশে প্রবেশকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে মিয়ানমারের দুই নাগরিককে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এই দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তার ভাষ্য, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্রগুলো নিয়মিত ইয়াবা বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এসব মাদক পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যা তরুণ সমাজকে বিপথগামী করার পাশাপাশি নানা অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ কারণে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন

৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬