ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন?

ভোটের ফলাফল গণনা করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জনিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেসব ব্যালটে ভোটাররা ভোট দিবেন সেগুলো মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজারের মতো পাতা আমরা টেস্ট করেছি, এটা নিশ্চিত হওয়ার জন্য যে- সবগুলো পাতা যেন মেশিন পড়তে পারে।

একটা ব্যাপার নিশ্চিত করতে পারছি, মেশিন পাতাগুলো পড়তে পারবে। অন্য কোনো বাইরের একটি পাতা যদি এ মেশিনে ঢুকেও পরে, তাহলে তা মেশিন রিজেক্ট করবে।
কারণ তা মেশিনে দেওয়া আমাদের সিকিউরিটি কোডের বাহিরে। আমরা আশা করছি, ভোট গ্রহণ যখন শেষ হবে তখন ওএমআরগুলোর ডাটা রিড করতে পারবে।
আমরা ওএমআরগুলো মেশিনে স্ক্যান করার পর দ্বৈবচয়নের ভিত্তিতে পরীক্ষা করে দেখবো। এতে বুঝতে পারবো, আমাদের মেশিন ঠিকমতো কাজ করছে।

ভোটের ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয় তাহলে স্ক্যানিং করতে আনুমানিক ৭ ঘণ্টার ওপরে সময় লাগবে। তাহলে সাড়ে ৪টায় ভোট ক্লোজ হলে, বক্সগুলো জায়গায় আসতে সময় লাগবে। ব্যালটগুলো ২০০ করে গুনে রেডি করতে সাড়ে ৬টার আগে সম্ভব হবে না। এরপর থেকে ৭ ঘণ্টা যদি হয়, তাহলে বলতে গেলে প্রায় পরের দিন সকাল-যদি স্ক্যানিংয়ে কোনো ঘটনা না ঘটে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটার জন্য আরও সময় লাগবে। আমরা চেষ্টা করছি, ওই দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার আলোকে যাতে কোনো সমস্যা না হয়।

সূত্র:বাংলা নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন?

আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫