ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল
মাশুল বৃদ্ধি

চট্টগ্রাম বন্দরে বেলা একটা পর্যন্ত কাজ করেনি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

বন্দরে সেবার মাশুল বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। কর্মসূচি অনুযায়ী, এ সময়ে বন্দর–সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস।

গতকাল শনিবার এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতীকী এ কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হ‌ুমায়ূন মাহমুদ চৌধুরী। নগরের নেভি কনভেনশন হলে ওই প্রতিবাদ সমাবেশের ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহে মাশুল স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত না হলে বড় আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়

কর্মসূচি বাস্তবায়নকারী সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, মাশুল বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

চার ঘণ্টার কর্মসূচিতে মূলত পণ্য খালাসের মতো কার্যক্রম থেকে বিরত ছিল সিঅ্যান্ডএফ এজেন্টস। ফলে কর্মসূচির কারণে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হলেও দিনের শেষ ভাগে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মতো গাড়িমালিকদের সংগঠনগুলোও বন্দর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখে। এ কারণে বন্দর দিয়ে পণ্য ও কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর থেকে এই নতুন মাশুল কার্যকর হয়। আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। বিদেশি অপারেটরদের সুবিধা দিতে নতুন মাশুল কার্যকর করা হচ্ছে বলে সমালোচনা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

মাশুল বৃদ্ধি

চট্টগ্রাম বন্দরে বেলা একটা পর্যন্ত কাজ করেনি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন

আপডেট সময় : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫