ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, চকরিয়ার যুবক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মনসা–বাদামতল এলাকার নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত মোহাম্মদ আরাফাত (২৫) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আরফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম নুরুল হোসেন। আরফাত দুর্ঘটনার কবলে পড়া ঈগল পরিবহনের বাসের চালক ছিলেন।

ভুক্তভোগী আরফাতের ভাই রিফাতুল ইসলাম বলেন, আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুই বাসের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, চকরিয়ার যুবক নিহত

আপডেট সময় : ০৩:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫