ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রামের ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে জানানো হয়, বাকি ৬ আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

যে ১০টি আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ৬টিতেই রয়েছে নতুন মুখ। বাকি চারটির তিনটিতে আগে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন কিন্তু এমপি হতে পারেননি– এমন তিন জন রয়েছেন। একটিতে রয়েছেন হেভিওয়েট প্রার্থী। যিনি একাধিকবার এমপি হয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম-১০ (খুলশী-ডবলমুরিং) আসনের প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন– চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ঘোষিত ১০টি আসনের মধ্যে ৬টিতে এসেছে নতুন মুখ। শুধু চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনে আছে বিএনপির পুরনো মুখ।

এ ছাড়াও ছয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। সেগুলো হলো– চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতয়ালি), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ

আপডেট সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫