ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

বন্দরনগরী চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর গর্জনিয়াবাসীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই মাহফিলে রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড় ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারি কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও এডভোকেট আবু ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাদেনা স্পোর্টসওয়্যার ও ফেনিক্স স্পোর্টসওয়্যার লিমিটেডের সিনিয়র পরিচালক আব্দুল মাজেদ সিকদার। এসময় তিনি বলেন, “রমজান আমাদের ত্যাগ, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। সমাজের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।” তিনি সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম এবং সাইফুর্স চকবাজার শাখার ইংরেজি ইন্সট্রাক্টর মোহাম্মদ মোবারক হোসাইনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইসলামি ব্যাংক বাংলাদেশের সাবেক এজিএম কামরুল ইসলাম, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম, চট্টগ্রাম কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান আমীর হোসেন আমু, সমাজসেবক মহিউদ্দিন, হাটহাজারী মহিলা কলেজের প্রভাষক সাহাব উদ্দিন সিকদার, ছাত্রনেতা বাহাউদ্দীন, পুলিশে কর্মরত শাহ নেওয়াজ, চান্দগাঁও দারসুল কোরআন মডেল মাদ্রাসার সুপার জুলফিকার বিন তাহের, মাওলানা হাফেজ ওসমান গণি, শাহজালাল, ছাত্রনেতা হাফেজ আব্দুল লতিফ, জিএম জিহাদি, আতিক উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলাম তানভীর প্রমূখ।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি জহিরুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামস্থ বৃহত্তর গর্জনিয়াবাসীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬