ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ

চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০) ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। রাতের ডিউটি শেষে নিজ কক্ষে বিশ্রাম নিতে যাওয়ার পর আর জেগে ওঠেননি তিনি।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে সহকর্মীরা ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত এসআই আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে ।

গত ২০ মে ২০২৬ তিনি লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, শুক্রবার সারাদিন নিয়মিত দায়িত্ব পালন করেন এসআই আজিজুল হক। রাত ৮টার দিকে ডিউটি শেষ করে থানার ব্যারাকে নিজের কক্ষে বিশ্রাম নিতে যান।

পরদিন সকাল পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এবং ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পাওয়ায় সহকর্মীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। পরে কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে এসআই আজিজুল হককে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হঠাৎ একজন সহকর্মীর এমন অকাল মৃত্যুতে লোহাগাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ

আপডেট সময় : ০৩:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬