ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির

​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও নেইমারের জুনিয়রের এখনও এক ম্যাচও খেলা হয়নি। ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে ম্যাচ মিস করার পর আগামীকাল হাইতির বিপক্ষেও দেখা যাবে না তাকে। ফিলাডেলফিয়ায় না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিলের ক্যাম্পে রয়ে গেছেন তিনি। গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে খেলতে পারবেন কি না, তারও নিশ্চয়তা নেই।

নেইমার বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সময়ও ইনজুরিতে ছিলেন। তার অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে ব্যাঙ্গ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে ‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ বলে ব্যাঙ্গ করেছেন তিনি। খবর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র।

শুক্রবার বেলো হরিজন্তেতে ব্রাজিলের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ক্যানসার চিকিৎসা খাতে বিনিয়োগ ঘোষণার অনুষ্ঠানে লুলা এই রসিকতা করেন। সেখানে দর্শকসারিতে থাকা এক শিশুকে তিনি জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সেরা খেলোয়াড় কে!

লুলা প্রশ্ন করেন, ‘এখন ব্রাজিলে ভালো ফুটবল খেলোয়াড় কে আছে?’ শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’ তখন লুলা হাসতে হাসতে বলেন, ‘নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার। তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। আমি গতকাল ইন্টারনেটে একটা জিনিস দেখেছি, আর কিছুদিন পর হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে—এগারো জন পেলের দল!’

লুলা কিছুদিন আগে একটি রসিকতাও করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পর তাকে ব্রাজিল দলে চেয়েছিলেন তিনি। হাসতে হাসতে লুলা বলেছিলেন, ‘ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!’

সুত্র: সময় টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৫:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬