ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে নিয়ে গেলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার কথা বলেছিলাম, কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেইসঙ্গে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকেই চেষ্টা করছে। বিদেশেও কাজ হচ্ছে ফ্যাসিবাদ ফেরাতে।

তিনি বলেন, সংস্কারের কথা বিএনপি বলেছে সর্বপ্রথম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। অনেকে বলার চেষ্টা করছে, বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে।

কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপন্ন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ‘বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।’

সুত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫