ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

কোলন ক্যানসারের এই লক্ষণগুলোর ব্যাপারে জানতেন?

বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে কোলন ক্যানসারের ঝুঁকি। ফ্লোরিডার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জোসেফ সালহাব জানান, আজকাল তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে আশংকাজনক হারে। তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ সতর্কতামূলক লক্ষণের কথাও জানান, যেগুলো উপেক্ষা করা উচিত নয়।

ডা. সালহাব জানান, মলদ্বার থেকে রক্তপাত কোলন ক্যান্সারের সবচেয়ে উদ্বেগজনক লক্ষণগুলোর মধ্যে একটি। যদি আপনি মলে বা টয়লেট পেপারে রক্ত দেখতে পান, তবে এটি এড়িয়ে যাবেন না। যদিও এনাল ফিশার বা পাইলসের মতো রগের কারণেও মলের সাথে রক্ত যেতে পারে। তবে ক্রমাগত এমন হতে থাকলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

পেটে ব্যথা হলে সহজেই উড়িয়ে দিই আমরা। কিন্তু ডা. সালহাব বলছেন, কোনও কারণ ছাড়াই পেটে তীব্র ব্যথা হওয়া কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। এই ব্যথাটি খিঁচুনি বা ফুলে যাওয়ার মতো অনুভূত হতে পারে।

দুর্বলতা বা ক্লান্তি হতে পারে ক্যানসারের অন্যতম লক্ষণ। পর্যাপ্ত বিশ্রামের পরেও ক্লান্তি বা দুর্বলতা থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হতে পারে কোলন ক্যানসারের লক্ষণ। মলত্যাগের অভ্যাসের পরিবর্তন যদি কয়েক সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হয়, তবে তা উদ্বেগের কারণ। এই পরিবর্তনগুলোয হতে পারে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি, ডায়রিয়া, কিংবা বারবার মলত্যাগের বেগ আসা কিন্তু না হওয়া।

এছাড়া অস্বাভাবিক ওজন হ্রাস, ক্ষুধা হ্রাস, রাতে ঘাম হওয়া কিংবা বারবার হালকা জ্বর আসাটাও ক্যানসারের লক্ষণ হতে পারে। যদিও এই লক্ষণগুলো অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে, কিন্তু অনেকগুলো লক্ষণ একসঙ্গে দেখা দিলে অবশ্যই অবহেলা করবেন না।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

কোলন ক্যানসারের এই লক্ষণগুলোর ব্যাপারে জানতেন?

আপডেট সময় : ০৪:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫