ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ

১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামের একটি ডাগআউট ‘বুক’ করে ফেলেছে স্পেন। এখন অপেক্ষা অন্য একটি দলের। আজ আর্জেন্টিনা–ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল থেকেই তা জেনে যাবে স্পেন।

কোন দল জিতবে, তার নিয়ন্ত্রণ স্পেনের হাতে নেই। তবে প্রতিপক্ষ বিষয়ে একটা ব্যক্তিগত পছন্দ তো থাকতেই পারে। আর সেটিই জিজ্ঞেস করা হয়েছিল স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তেকে। ফ্রান্সকে ২–০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ জানিয়েছেন, সুযোগ হলে ফাইনালে তিনি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান।

আর্জেন্টিনা ২০২২ আসরের চ্যাম্পিয়ন। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকারও বর্তমান চ্যাম্পিয়ন। বিপরীতে স্পেন এখন ইউরো চ্যাম্পিয়ন। ভেন্যু নিয়ে জটিলতা না দেখা দিলে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের খেলারও কথা ছিল কয়েক মাস আগে।

তবে স্পেন কোচ ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে চাওয়ার কারণ এসব নয়। কারণ, লিওনেল স্কালোনির সঙ্গে বন্ধুত্ব। আর্জেন্টিনা কোচ একসময় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করেছিলেন। সেখানে তাঁর প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে।

তবে আর্জেন্টিনাকে চাইলেও ইংল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তাঁর মতে, দুই দলই ফাইনালের উপযুক্ত প্রতিপক্ষ, ‘আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই, কারণ স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। এবারই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও, ‘লুইসের জন্য আমি খুব খুশি। তাঁর এটা প্রাপ্য। তিনি দারুণ একজন মানুষ। সব সময় আমাকে সাহায্য করেছেন। সামনে কী হয়, দেখা যাক। তিনি অবশ্যই এই সাফল্য অর্জনের যোগ্য।’

দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি হেসে বলেন, ‘ম্যাচের ফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না। হারলে ওকে ফোন করে একটু সাহায্য চাইব! তবে আশা করছি, ফাইনালের আগে তাঁকে ফোন করার প্রয়োজন হবে না।’

সূত্র: প্রথম আলো
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ

আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬