ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

কুতুবদিয়ায় ট্রলার ডুবি: জেলে নিহত, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

কুতুবিদয়ার অদুরে বঙ্গোপসাগরে এঘটনা ঘটে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। নিহত জেলের নাম আক্তার আলম বাদশা (৫৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।

স্থানীয় সূত্র ও ট্রলার মালিকের বরাতে জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মালিকানাধীন ট্রলার এফবি নুরুন নাহার-১ নিয়ে গত শুক্রবার ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতগতিতে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার নুরুন নাহার-১ কে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন। এ সময় আক্তার আলম মারা যায়।অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জন জেলেকে আশপাশের অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়।

নিহত ও উদ্ধার হওয়া জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছান। পরে তাঁদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে

কুতুবদিয়ায় ট্রলার ডুবি: জেলে নিহত, নিখোঁজ ১

আপডেট সময় : ০১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬