ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর এক শুভেচ্ছা সাক্ষাতে তিনি সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন ভালো কাজের প্রতিদান জনগণ সবসময়ই দিয়েছে। চকরিয়া-পেকুয়াবাসী কখনও অবদান ভুলে যায় না। সালাহউদ্দিন আহমেদ অতীতে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, অবকাঠামো উন্নয়ন এবং মানুষের কল্যাণে যে ভূমিকা রেখেছেন, তারই প্রতিফলন এই বিশাল বিজয়। জনগণ তাকে যুগ যুগ ধরে মনে রেখেছে, আর সেই আস্থার প্রতিদানই আজকের এই গণরায়।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চকরিয়া-পেকুয়া এলাকায় উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

ট্যাগ :

পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩

কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের

আপডেট সময় : ০১:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬