ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল

কক্সবাজার সরকারি মহিলা কলেজে দু’দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী ঘোষণার পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ফিরে আসে। আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মোহাম্মদ তারেক বলেন, একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরিতে অবদান রাখে বিজ্ঞান উৎসব।
এছাড়া এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করবে এবং তাদের দেখাবে নতুন নতুন উদ্ভাবনের পথ।

কলেজ সূত্রে জানা যায়, কক্সবাজার সরকারি মহিলা কলেজে এবারই প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, এতে স্থান পেয়েছে ৯টি উদ্ভাবনী প্রকল্প।

উদ্বোধন উপলক্ষে কলেজের সহযোগী অধ্যাপক এবং সায়েন্স ফেস্টিভ্যাল-এর আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাকিহ উদ্দিন কাদের ও
আফরোজা সোলতানা।

এরপরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বক্তৃতা, আইডিয়া কনটেস্ট, বিজ্ঞান পোস্টার উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এছাড়া দু’দিনব্যাপী সায়েন্স ফেয়ারের ২য় দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, স্মৃতিশক্তি যাচাই, বিজ্ঞান বিষয়ক সেমিনার, বিজ্ঞান বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়।

ট্যাগ :

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা

কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল

আপডেট সময় : ০২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬