ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার

কক্সবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে ম্যানেজমেন্ট ক্লাবের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী।

ব্যবস্থাপনা বি়ভাগের বিভাগীয় প্রধান সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ উল্লাহ,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার, জান্নাতুন নাঈম, জান্নাতুর নুর এবং খণ্ডকালীন শিক্ষক তানজিদুস সোবাহানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করবে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪র্থ বর্ষ একাদশ ১–০ গোলে ৩য় বর্ষ একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ একাদশ ১ম বর্ষ পরীক্ষার্থী একাদশকে ৩–২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সালাহ উদ্দিন বলেন,“শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দলগত চেতনা গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। খেলাধুলার মাধ্যমে তারা যেমন আনন্দ পাবে, তেমনি দলগত নেতৃত্বের মূল্যবোধও শিখবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫