ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের তল্লাশি এড়িয়ে পালানোর চেষ্টা করা একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আটক করা হয়েছে। এ সময় গাড়ি থেকে রাস্তার পাশে ছুড়ে ফেলা দুটি দেশীয় এলজি (বন্দুক) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জব্দ করা হয়েছে তাদের মোবাইল।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মাহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার অফিসের নামনে চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাছির বাড়ি এলাকার বাসিন্দা হোসাইন আহম্মেদ (৪২), বর্তমানে ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আয়াত উল্লাহ (২৮) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি প্রাইভেটকারকে যার নং ( ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫ ) নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চুনতি চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিলে চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে গাড়িটি থামে।

এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় এলজি রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অস্ত্র দুটি উদ্ধার করে। পরে গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান , প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা স্বীকার করেছেন উদ্ধার হওয়া অস্ত্রদুটি কক্সবাজার থেকে কিনে ঢাকার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩

আপডেট সময় : ১০:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬