ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

কক্সবাজারে যেভাবে গ্রেফতার হলো ‘প্রশ্নফাঁস’ চক্রের দুই সদস্য

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১১:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • 935

কক্সবাজারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ, যাদের মধ্যে এক নারীও রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার পাড়া এলাকার আক্তার আহমেদের পুত্র ফজলুল হক (৩১) এবং কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়নের লুৎফার বাপের পাড়ার হাবিনুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার( ৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমির উদ্দিন বলেন, ‘ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি কেন্দ্রে প্রশ্নফাঁস চক্রের সহায়তায় পরীক্ষায় অংশ নেওয়া দুজন’কে আটকের পর শিক্ষা কর্মকর্তার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ‘ দক্ষিণ খুরুশকুল ও সিটি কলেজ কেন্দ্রে থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইজনকে আটক করা হয়, পরে তাদের তল্লাশী করে সাথে থাকা দুটি মোবাইল ফোন, একটি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ পাওয়া যায়।’

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাদি হয়ে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

কক্সবাজারে যেভাবে গ্রেফতার হলো ‘প্রশ্নফাঁস’ চক্রের দুই সদস্য

আপডেট সময় : ১১:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬