ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারেও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কক্সবাজার জেলা।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে সদর হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মং টিং ঞো।

পরে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সোহেল বকস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মো: সোহেল বকস বলেন, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করে আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। নার্সরা স্বাস্থ্যসেবা নিশ্চিতে, বিশেষ করে কক্সবাজারের মতো পর্যটন এলাকায় এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সে ক্ষেত্রে নার্সদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা বাড়ানো উচিৎ।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কক্সবাজার জেলার সভাপতি ছবি চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত হালদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স ও পুষ্টিবিদ সৈয়দ আহমদ তানসির উদ্দিন, বিএনএ কক্সবাজার এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র স্টাফ নার্স সালাহ উদ্দিনসহ অন্যান্যরা।

ট্যাগ :

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা

কক্সবাজারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট সময় : ০৪:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬