ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা

কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে একেএম আব্দুল হাকিম বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে নানা পরিবর্তন ঘটেছে। তিনি জানান, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব জমা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও চেয়ারম্যান একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়।

এছাড়াও তিনি কর্মশালায় গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, জি এম আশেক উল্লাহ, একরাম চৌধুরী টিপু, আনছার হোসেন, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন কক্সবাজার শাখার সভাপতি এম আর মাহবুবসহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা

আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬