ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ‘দ্বীপবর্তিকা’র উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও আইকিউ অলিম্পিয়াড অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই ফিরতে পারেন নেইমার: আনচেলত্তি নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত অন্তত ৯ দেশজুড়ে আরও বাড়বে গরম, চট্টগ্রামসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নৌকার সমর্থক , উখিয়ার কৃষকদল আহবায়ক দিলেন সাংবাদিকদের হুমকি! নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক কোরবানির পশুর নামকরণ ও ভূরাজনৈতিক সংবেদনশীলতা প্রেমিকাকে উদ্ধারে গিয়ে প্রেমিকের ওপর চড়াও পুলিশ, লঙ্কাকাণ্ড ৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু  টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল

কক্সবাজারে পাহাড়-সমুদ্রের কূল ঘেষে মেরিন ড্রাইভে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

“রান ফর হিরোস অফ আওয়ার ভিক্টোরি” এই প্রতিপাদ্যে কক্সবাজারে আয়োজিত হচ্ছে বিজয় দিবস উপলক্ষে হাফ ম্যারাথন। মহান বিজয় দিবসে শহিদদের স্মরণ এবং বিজয় উদযাপনকে কেন্দ্র করে মহান বিজয় দিবসের বীর গাঁথা স্মরণে ‘Run for Heroes of Our Victory’ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিজয় দিবস হাফ ম্যারাথনের আয়োজনিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এসময় তিনি জানান, মহান বিজয় দিবসে বীর শহিদদের স্মরণ, সেই সাথে নৈসর্গিক সৌন্দর্যের পর্যটনভূমি কক্সবাজারের স্বমহিমা বিশ্বব্যাপী তুলে ধরার নিমিত্ত আগামী ২৮ ডিসেম্বর ম্যারাথন অনুষ্ঠিত হবে। পাহাড়-সমুদ্রের কূল ঘেষে প্রকৃতির অপূর্ব সুন্দর মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের ঢেউয়ের ছন্দে রান করার জন্য বিজয় দিবস হাফ ম্যারাথনে স্থানীয় এবং দেশ-বিদেশের রানারদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের জাতীয় জীবনের মহান বীরদের স্মরণ করতে আসুন একসাথে দৌড়াই সেই সাথে স্বাস্থ্য সচেতনতায় নিজেদেরকে এগিয়ে রাখি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভেন্যু নির্ধারিত করা হয়েছে মেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ (এক্সোটিকা সাম্পান পয়েন্ট) হতে ইনানীতে অবস্থিত হোটেল বেওয়াচ এর সম্মুখে হেলিপ্যাড পর্যন্ত মোট ২১ কিমি. সড়কপথ। ম্যারাথনটি সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১১ টা পর্যন্ত (৪ ঘন্টাব্যাপী) অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রত্যেককে আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক গণমাধ্যমে ও অনলাইনে প্রচার করা হবে। হাফ ম্যারাথনের কাট অফ টাইম (ফিনিশিং টাইম) ধরা হয়েছে ৪ ঘণ্টা। সম্পূর্ণ বিনা ফিতে দেশ-বিদেশের যে কোনো দৌড়বিদ (রানার) বিজয় দিবস হাফ ম্যারাথনে অংশ নিতে পারবেন। যথা সময়ে অংশগ্রহণকারী সকল রানারদের জন্য থাকবে আকর্ষণীয় টি-শার্ট, ফিনিশার মেডেল এবং ফিনিশার সার্টিফিকেট (ই-সার্টিফিকেট)! বিভিন্ন পয়েন্টে সেবাবুথ, ওয়াটার স্টেশন/হাইড্রেশন কর্নার থাকবে এবং ম্যারাথন শেষে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যে, যারা ৪ ঘণ্টার ভেতরে দৌড় শেষ করবেন শুধুমাত্র তারাই মেডেল পাবেন। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে। বিজয় দিবস হাফ ম্যারাথন উপলক্ষ্যে পর্যাপ্ত সড়ক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, মেডিক্যাল ক্যাম্প ও এস্যুলেন্সের ব্যবস্থা রাখা হবে। সড়কের শুরু ও শেষভাগেও বিভিন্ন পয়েন্টে মনোমুগ্ধকর সাজসজ্জা ও মঞ্চ প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজয় দিবস হাফ ম্যারাথনে থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় অর্থ পুরস্কার এবং সম্মাননা স্মারক। পুরুষ ও নারী ক্যাটাগরি (১৮-৪৫ বছর) বয়সীদের জন্য চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ অর্থ পুরস্কার যথাক্রমে ৫০, ৩০ এবং ২০ হাজার টাকা। এছাড়া নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৮-৪৫ বছর বয়সী) প্রথম ৪র্থ হতে ১০ম পর্যন্ত সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া, ৪৫-৫৯ বছর বয়সী সকলকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ‘দ্বীপবর্তিকা’র উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও আইকিউ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কক্সবাজারে পাহাড়-সমুদ্রের কূল ঘেষে মেরিন ড্রাইভে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

আপডেট সময় : ১২:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪