ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল

 এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি শেষ হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই বিবেচনায় রয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়েই ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও ছিল উল্লেখযোগ্যভাবে কম।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল

আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬