ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এক বছর আগেই এসব পাবলিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশজুড়ে উদ্ভাবন, স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী ২৮ ও ২৯ জুন। ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শনীর ফাইনাল পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা থেকে সুনাগরিক তৈরি হবে। শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। তাই নতুন প্রজন্মকে শুধু মোবাইল ও ট্যাবনির্ভর করে রাখতে চায় না সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে, পরে তা অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।

সূত্র: জনবাণী

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬