ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

এনইআইআর সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন মুঠোফোন ব্যবসায়ীদের

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনের জন্য জড়ো হন এমবিসিবির সদস্যরা।
রাজধানীর বিভিন্ন শপিংমলের মোবাইল ব্যবসায়ীদের পাশাপাশি দোকান কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন। তাঁরা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন।

মানববন্ধনকারীরা বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া এনইআইআর ব্যবস্থার নীতিমালায় দেশের প্রায় ২০ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা করা হয়নি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া রাজধানীর একটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আনোয়ার প্রথম আলোকে বলেন, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে। একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করার জন্য নতুন এই নিয়ম করা হচ্ছে। মোবাইলের ওপর বাড়তি করের কারণে ভোক্তাদের বেশি দামে মোবাইল কিনতে হবে।

বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, কাপ্তানবাজার মোড়ে বিচ্ছিন্নভাবে মানববন্ধনকারীরা অবস্থান নিয়েছেন। এ সময় তাঁরা দাবিদাওয়া লেখা ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। পাশাপাশি এনইআইআর সংশোধনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। এ সময় সড়কে কিছুটা যানজট দেখা যায়।
এনইআইআর চালুর আগের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানান মানববন্ধনকারীরা। তাঁরা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী, অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে এনইআইআর ব্যবস্থা। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

এনইআইআর সংস্কারের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন মুঠোফোন ব্যবসায়ীদের

আপডেট সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫