দেশের প্রথম বিজনেস ভিত্তিক এখন টেলিভিশনে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ মোরশেদ।
তিনি ইতোমধ্যেই কক্সবাজারের সংবাদ ভিত্তিক মাল্টিমিডিয়া চ্যানেল টিটিএনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার লাইফে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি দৈনিক ইত্তেফাক-এর ডিজিটাল প্ল্যাটফর্মে কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ টাইমস-এর জেলা প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতায় তার ধারাবাহিক কাজ, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার সফলতা কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 


















